,

বাবা হওয়ার সুখবর দিলেন নোবেল, পোস্ট নিয়ে ঘোর আপত্তি নেটিজেনদের

আজকের কুমিল্লা ডট কম :
June 29, 2021
news-image

 

বিনোদন ডেস্কঃ

বাবা হওয়ার সুখবর দিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে গায়ক মইনুল আহসান নোবেলকে। কারণ তিনি যে পোস্ট দিয়েছেন তার শব্দচয়ন নিয়ে ঘোর আপত্তি নেটিজেনদের।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন— ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’

বাবা হওয়ার সুখবর জানতে পেরে নেটিজেনরা নোবেল ও তার স্ত্রীর জন্য শুভ কামনা জানিয়েছেন।

তবে অনেকেই সমালোচনাও করেছেন। কারণ নোবলের পোস্টের ‘হয়তো’ শব্দ নিয়ে আপত্তি নেটিজেনদের।

‘হয়তো বা? আপনি শিওর না?’ এমন প্রশ্ন তুলে তাকে কটাক্ষ করা হয়েছে।

ফারিহা মাইমুনা নামে এক নারী লিখেছেন— আলহামদুলিল্লাহ কিন্তু হয়তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নেই!’

সিয়াম নাসির নামে এক নেটিজেন লিখেছেন— ‘ভাই যা করেছ তো করেছই, এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভালো হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে।’

নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন নোবেল।