,

বার্ডে এসডিজি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয় এর উদ্যোগে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অধিবেশন  বার্ডের বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মজুমদার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত পরিচালক( কৃষি ও পরিবেশ) জনাব ডঃ কামরুল আহসান। আরও উপস্থিত ছিলেন কোর্স পরিচালক, সহকারী কোর্স পরিচালকসহ বার্ডের অন্যান্য অনুষদ সদস্যবৃন্দ।