বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভিক্টোরিয়া কলেজের ১২২ বছর পূর্তি উদযাপন
মোঃ আবু ফয়সাল ভূঁইয়া রতন , কুভিক:
দক্ষিণ পূর্ব বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ , ইতিহাস , ঐতিহ্য , সংস্কৃতির ধারক-বাহক , যেই প্রতিষ্ঠানটির নামের পাশে রয়েছে শতবর্ষের পুরনো গৌরব , গোমতীর অববাহিকার জেলা বৃহত্তর কুমিল্লার লাখো মেধাবীদের প্রাণের ও স্বপ্নের প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ।
আনন্দ , উদ্দীপনা , সাজসজ্জা , সভা , সেমিনার , শোভাযাত্রা ও বর্ণিল আয়োজনের মাধ্যমে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ১২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । উল্লেখ্য যে, ১২২ বছর পূর্বে এই প্রতিষ্ঠানটির রুপ দেন রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় ।
প্রতিষ্ঠা বার্ষিকীকে লক্ষ্য করে ডিগ্রি শাখা ও উচ্চমাধ্যমিক শাখায় নানাবিধ আয়োজন করেন ভিক্টোরিয়া কলেজ প্রশাসন ।
অনুষ্ঠানের শুরুতে বুধবার সকালে বাংলাদেশের সুউচ্চ ম্যুরাল “বঙ্গবন্ধু ম্যুরালে” ফুলেল শুভেচ্ছা জানান ভিক্টোরিয়া কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদ । সসময় আরো উপস্থিত ছিলো ভিক্টোরিয়া কলেজের সাংবাদিক সমিতির মিডিয়াকর্মী বৃন্দ , রেড ক্রিসেন্ট , স্কাউট দল , এয়ার উইংস , বিএনসিসি ও বাঁধনের সদস্য বৃন্দ , ভিক্টোরিয়া কলেজের সাধারন শিক্ষার্থীরা এবং ক্যাম্পাসের প্রগতিশীল ছাত্র সংগঠন ” বাংলাদেশ ছাত্রলীগ ” কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ ।
এছাড়াও বাদ জোহর কলেজের উচ্চ মাধ্যমিক শাখার একমাত্র ছাত্রাবাস সোহরাওয়ার্দী হল (নিউ হোস্টেল) মসজিদ ও ডিগ্রী শাখা মসজিদ ও উচ্চ