,

বিমানবন্দর থেকে চাঁদপুর শাহরাস্তির পৌর আ. লীগের সভাপতি গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2025
news-image

বিমানবন্দর থেকে চাঁদপুর শাহরাস্তির পৌর আ. লীগের সভাপতি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নং ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা নজিবুল হক চৌধুরীর ছেলে। তিনি ২০২২ সালের নভেম্বরে পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, উপজেলা যুবলীগের আহ্বায়ক থাকাকালীন তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালু উত্তোলন ও উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ একাধিক অভিযোগ রয়েছে।