,

বিশেষ অভিযানে কুমিল্লায় গ্রেফতার ১১৭

আজকের কুমিল্লা ডট কম :
November 10, 2018
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১১৭ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

জানা যায়, নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে এবং অপরাধী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের লক্ষ্যে কুমিল্লার ১৭টি থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। এ অভিযানে বিভিন্ন থানার নিয়মিত মামলায় ৮১ জন ও নাশকতার মামলায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক মামলায় ১৯ জনকে গ্রেফতারের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ১২টি।