,

বিয়ের বছরের মাথায় করোনা কেড়ে নিলো স্বামীর প্রাণ!

আজকের কুমিল্লা ডট কম :
July 2, 2020
news-image

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের মরহুম আসিফ ইকবাল অপু ভূইয়ার বড় ছেলে নাবিল রাসাদ ভূইয়া (২৮) করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে কুমিল্লার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী…. রাজিউন)।

খোজ নিয়ে জানা যায়, তিনি গত আটদিন যাবৎ আইসিইউতে ছিলেন। তিনি বেশ কিছুদিন পূর্বে বিয়ে করেছেন।হঠাৎ করােনায় আক্রান্ত হয়ে তার মৃত্যুতে পরিবারসহ এলাকাতে শোকের ছায়া নেমে আসে। বাকরুদ্ধ হয়ে পড়েন সদ্য বিবাহিত স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই শরিফুল ইসলাম।