,

বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়নে ট্রাক প্রতিকে ভোট চাইলেন রুমি

আজকের কুমিল্লা ডট কম :
December 22, 2023
news-image

স্টাফ রিপোর্র্টার:

কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাক্ষণপাড়া) সংসদীয় আসনে  ট্রাক প্রতিকের প্রার্থী  এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি  তাঁর সংসদীয় এলাকার মাঠঘাট, পথপ্রান্তর চষে বেড়াচ্ছেন।

বিগত ৪ বছর ধরে এই সংসদীয় আসনের প্রতিটি এলাকায় তার বিচরণ ছিল। নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশি থাকলেও পরবর্তীতে নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

শুক্রবার তিনি  বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান।

এ সময় তিনি বলেন, আগামী ৭ ই জানুয়ারী সারাদিন আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে স্মার্ট বুড়িচং- ব্রাক্ষণপাড়া বিনির্মানে সুযোগ করে দিন । আপনাদের দোয়া,সমর্থণে ও প্রার্থনায় আমাকে রাখবেন। আছি জনতার সাথে, জনতার সান্নিধ্যে।  ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।