,

বুড়িচংয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি আটক

আজকের কুমিল্লা ডট কম :
June 24, 2019
news-image

 

স্টাফ রিপোর্টার :

সোমবার (২৪ জুন) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাগড়া সড়কের আইড়া ভাঙ্গা ব্রীজ এলাকায় বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার দুপুরে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ এর এস আই মোঃ শাহীন কাদির সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাগড়া সড়কের আইড়া ভাঙ্গা ব্রীজ এলাকায় অবস্থান নেয়।

এসময় সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তি আসলে তার দেহ তল্লাশি করে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আটককৃত মাদক ব্যবসায়ি বাকশীমুল ইউনিয়নের খারেরা গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ সুজন (২৫)।

এ বিষয়ে বুড়িচং থানায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করে। বিকালে বুড়িচং থানা পুলিশ আটককৃতকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।