,

বুড়িচংয়ে উল্টো পথে আসা বাস চাপায় বৃদ্ধ পথচারি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
October 8, 2019
news-image

 

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় উল্টোপথে আসা বাসের চাপায় আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

মঙ্গলবার(৮ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকার সৈয়দপুরে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল খালেক সৈয়দপুর (মুহুরি বাড়ি) এলাকার প্রয়াত আবদুল জব্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের একটি বাস মহাসড়কের সৈয়দপুর নূর মহল হোটেলে প্রবেশের সময় উল্টোপথে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।