,

বুড়িচংয়ে গোমতি নদী থেকে  যুবকের লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
October 27, 2019
news-image

সাকিব আল হেলাল:

কুমিল্লার বুড়িচংয়ের কংশনগর গোমতী ব্রিজ এলাকা থেকে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদের চানপুর গ্রামের মোঃ আলী (২৩)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার(২৭ অক্টোবর) সকালে স্থানীয়রা এক যুবকের লাশ নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারর করে থানায় নিয়ে যায়।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।