,

বুড়িচংয়ে জুয়া খেলা ও মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩

আজকের কুমিল্লা ডট কম :
November 14, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় জুয়া খেলা ও মাদক সেবনকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৩ জুয়াড়ি আহত হয়েছে।

আহত ব্যাক্তিরা হলেন কালাকচুয়া এলাকার  হিমাংশু দেবনাথ (৩৮), ইয়াকুব (৩০) এবং মতিন (৩০)। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার কালাকচুয়া এলাকার  মৈশান বাড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানান, স্থানীয় কিছু ছেলে কালাকঁচুয়া মৈশান বাড়ির সংলগ্ন মৎস্য খামারের পাশে জুয়া খেলছিল এবং মাদক সেবন করছিল । এমন সময় স্থানীয় কিছু ছেলে তাদের বাঁধা দেয় । এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে জুয়াড়িদের ধরে কালাকঁচুয়া ফাজিল মাদরাসার মাঠে এনে প্রচুর মারধর করলে এ সময় ৩ জন মারাত্বকভাবে আহত হয়।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ কুমার দে জানান, এ স্থানটিতে বখাটে কিছু ছেলে মাদক সেবন করছিল। স্থানীয় কিছু লোক তাতে বাধা প্রদান করে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। মাদক সেবনকারিরাই আহত হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।