,

বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা জাপার সাবেক সহ- সভাপতি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
June 15, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
ঢাকা -চট্রগ্রাম মহাসড়ের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই রাস্তা পারাপারের সময় শুক্রবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন মহুরী লড়ির চাপায় ঘটনা স্হলে মারা জান।

পুলিশ ও স্হানীয় সূত্র জানায় শুক্রবার সন্ধ্যায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই পুরাতন পোস্ট অফিস এলাকায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ- সভাপতি,দলিল লেখক সমিতির সহ- সভাপতি মোঃ জয়নাল আবেদীন (৭৫) রাস্তা পারাপারের সময় প্রথমে কুমিল্লা গামী একটি মারুতি গাড়ি ধাক্কা দেয়। পরে অপর একটি বড় মালবাহী লড়ি চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা জান।নিহত জয়নাল আবেদীন উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই গ্রামের বাসীন্দা। কোরপাই এলাকার স্হানীয়ও মেম্বার মোঃ মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।