,

ব্রাহ্মণপাড়ায় পরিবার পরিকল্পনা গ্রহীতা মেলা উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 8, 2018
news-image

 

মোঃ আনোয়ারুল ইসলাম:

পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহীতা মেলা উপলক্ষে 7 শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মাহবুবুল করিম। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফারুক আহাম্মেদ। পরিচালনা করেন উপজেলা উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাক্তার সাবরিনা হক।

উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও মাঠ পরিদর্শক, মাঠ কর্মী এবং স্বেচ্ছাসেবী গণ। সভায় প্রধান অতিথি আসন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহীতা মেলা সফল করা লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।