,

ব্রাহ্মণপাড়ায় প্রবাসী স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2017
news-image

মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইয়াছমিন আক্তার (২০) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২ আগষ্ট) গভীররাতে উপজেলার চান্দলা গ্রামে শশুর বাড়িতে প্রবাসীর স্ত্রীর আতœহত্যার ঘটনা ঘটে।

নিহত ইয়াছমিন আক্তার উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মোঃ আবদুল হকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দেড় বছর পূর্বে উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামের মোঃ রুক মিয়ার ছেলে দুবাই প্রবাসী আবু বকর ছিদ্দিকের সাথে ইয়াছমিনের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আবু বকর দুবাই যায়।
মঙ্গলবার রাতে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির একটি ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূ ইয়াছমিন আক্তার আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই থানার উপ-পরিদর্শক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।