,

ব্রাহ্মণপাড়ায় রোটারী ক্লাবের নব গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
July 9, 2018
news-image

মোঃ আনোয়ারুল ইসলাম:

রোটারী ক্লাব অব কুমিল্লার ব্রাহ্মণপাড়া’র রোটাবর্ষ ২০১৮-১৯ এর নব গঠিত কমিটির প্রথম সভা শনিবার সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় আনুষ্ঠানিক ভাবে ২০১৭-১৮ রোটাবর্ষের কমিটির প্রেসিডেন্ট রোটা: প্রাভাষক মোঃ জামাল হোসেন ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নব গঠিত কমিটির প্রেসিডেন্ড রোটা কবির আহাম্মেদ ভূইয়ার নিকট ২০১৮-১৯ রোটাবর্ষের দায়িত্ব ভার হস্তান্তর করেন। এছাড়াও সভায় রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়া’র পক্ষ থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারের সকল নৈশ্য প্রহরীদেরকে একটি করে ছাতা প্রদান করা হয়।

উক্ত সভায় নব গঠিত কমিটির সভাপতি রোটা: কবির আহাম্মেদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএলএম গ্রুপের চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা সমিতির ঢাকার সভাপতি এম এ মতিন এম বি এ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা সিটির প্রতিষ্ঠাতা সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান আবু ফয়েজ খান চৌধুরী।

উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার সাবেক প্রেসিডেন্ট রোট: জহিরুল হক, বুড়িচং উপজেলা সমিতির যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহাম্মেদ, রোট: ক্লাব অব কুমিল্ল মিট সিটির সাবেক প্রেসিডেন্ট রেজাউর রহমান রেজা, বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রেশাজীবি কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এড. আতিকুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবদুল আলীম খান, রোট: সৈয়দ আহাম্মদ লাভলু, রোট: আমিনুল ইসলাম সুজন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সধারন সম্পাদক ইসমাইল নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, যুবলীগ নেতা মশিউল আলম সোহাগ, রশিদ মার্কেট সত্তাধিকারী মোঃ জামাল হোসেন, রোট: এড. জাহান আরা বেগম, রোট: দিদার মোস্তফা, রোট: হুমায়ুন কবির, রোট: আল আমিন, রোট: মাসুদ আলী হায়দার, রোট: জামাল হোসেন, রোটা: মোঃ আনোয়ারুল ইসলাম, রোট: আশিকুর রহমান, রোট: খোরশেদ আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সভায় রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়া সেন্টালের নব গঠিত কমিটির প্রেসিডেন্ট রোট: কবির আহাম্মেদ ভূইয়া ও সেক্রেটারী প্রভাষক মোক্তাদির হোসেন ভূইয়া সহ সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করেন অতিথিরা।