,

ব্রাহ্মণপাড়ায় সংঘর্ষে দুইজন নিহতের ঘটনার জেরে প্রতিপক্ষের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় রমিজ উদ্দিন (৫০) নামে প্রতিপক্ষের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশের ধারণা হৃদক্রিয়া বন্ধ হয়ে রমিজ উদ্দিন মারা গেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রমিজ উদ্দিন (৫০) দক্ষিণ সিদলাই গ্রামের মঞ্জুর আলীর ছেলে। তিনি খোরশেদ ও সানু মিয়ার হত্যা মামলার আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের মফিজ মিয়ার ও যুক্তরাষ্ট্র প্রবাসী সামসু মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। গত বছরের ৯ ফেব্রুয়ারি মফিজ মিয়া ও সামসু মিয়ার দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মফিজ মিয়া নিহত হয়েছিলেন। ওই দিন থেকে সামসু মিয়ার লোকজন এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। সামসু মিয়া যুক্তরাষ্ট্রে থাকলেও তাদের নেতৃত্ব দেন তার জামাতা মফিজুল ইসলাম ও একই গ্রামের সাবেক ইউপি সদস্য অহিদ মিয়া।