,

ব্রাহ্মণপাড়া নির্বাচনী আচরণবিধি লংঘন: ২ জনের কারাদন্ড ও একজনের অর্থদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
December 20, 2021
news-image

ব্রাক্ষণপাড়া প্রতিনিধি :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর নির্বাচনী আচরণবিধি লংঘন করায় গত ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুইজনকে কারাদন্ড এবং একজনকে অর্থদন্ড প্রদান করেন।

এসময় সাহেবাবাদ ইউনিয়নে টেলিফোন প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন নান্নু (৫৩) এর স্বপক্ষে মিছিল বের করায় মোঃ ফয়সাল আহম্মেদ (২২) ও মোঃ সোহাগ খানকে (৩৪) ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ড উভয়দন্ডে দন্ডিত করা হয়। এছাড়া চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন নান্নুকে ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এসময় ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল অংশ গ্রহণ করেন।