বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩১, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সংস্তার খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দুই শিশুর নাম মারিয়া (১১) ও সামিয়া (৯)। তারা একই গ্রামের মিনার আলীর মেয়ে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম স্বজনদের বরাতে জানায়, শুক্রবার বিকেলে সংস্তার খাল পার হয়ে গরু আনতে গিয়েছিল মারিয়া ও সামিয়া। টানা দুইদিনের বৃষ্টিতে খালের পানি বেড়ে যায়। এ সময় খাল পার হতে গিয়ে দুই বোন স্রোতের তোড়ে ভেসে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। পরে শনিবার সকালে খালে ভেসে ওঠে দুই বোনের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।