,

ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে মুখোশধারী দুই ডাকাত নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 28, 2017
news-image

স্টাপ রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর এলাকার চৌকিগাঠি নামক স্হানে সোমবার দিনগত রাত সাঁড়ে দশটার দিকে পথচারীকে আটকিয়ে ডাকাতির সময় তার আর্তচিৎকারে ঘটনাস্হলের আশেপাশ লোকজনসহ গ্রামের শত শত লোকের ঘিরে ফেলে গণপিটুনিতে দিলে দুই ডাকাত নিহত হয়েছে।এতবে নিহতের ডাকাতদের নাম-পরিচয় তাক্ষৎণিক বলতে পারেনি পুলিশ ও এলাকাবাসি।

পুলিশ জানায়, সোমবার রাতে মুখোশ ধারী ডাকাতরা এক পথচারিকে আটকিয়ে ডাকাতির সময় তার আর্ত- চিকৎারে আশে পাশে বাড়িঘরের লোকজনসহ গ্রামের কয়েক শতাধিক লোক তাদের ঘিরে ফেলে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়।এসময় ডাকাতদের মুখে কালো মুখোশ পড়া অবস্হায় ছিল। তাদের ডাকাতি কাজে ব্যবহ্নত দুইটি রামদা উদ্ধার করা হয়।

কসবা থানার (ওসি) মো: মহিউদ্দিন আহম্মেদ গণপিটুনী ডাকাত নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের লাশ উদ্ধার করা হয়েছে।