,

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ চিকিৎসকসহ আরও ১৩ জন করোনা আক্রান্ত: সর্বমোট ৩২

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন চিকিৎসকও রয়েছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আক্রান্তদের রিপোর্ট আসে সিভিল সার্জন কার্যালয়ে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের দুইজন চিকিৎসকসহ ৭ জন, আখাউড়া উপজেলায় ৫ জন ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৯। এর মধ্যে দুইজন মারা গেছেন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।