ভালোবাসা দিবসে আসছে ‘তোমায় ভেবে লেখা’
বিনোদন প্রতিবেদক: ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা যার, তিনি এখন বড়পর্দার। বলছি তিশার কথা। চলচ্চিত্রে তার উপস্থিতি সবার নজর কেড়েছে যেমন, তেমনি তিশাও যেন কিছুটা বদলে গেছেন। ‘কেমন যেন ফিল্মি ফিল্মি কথা’-কে যেন পাশ থেকে বললো ফিসফিস করে। তিশা বলছিলেন, ‘দেখুন চলচ্চিত্রটির গল্পের ভিন্নতা আছে। আশা করি দর্শক গ্রহন করবে। শাকিব ভাই অনেক বড় মাপের অভিনেতা, আরিফিন শুভও ফিল্মে ভালো করছে।’- বলছিলেন সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি যখন। আয়োজনটা ছিলো নাটকের, কিন্তু সংবাদকর্মীদের আগ্রহের কারণে তা ভিন্ন রূপ ধারণ করে। ফলে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন শেষে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মুক্তির অপেক্ষায় থাকা তার দুটি চলচ্চিত্র সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বান জানান।

আসন্ন ভালোবাসা দিবসে আরটিভিতে প্রচারিত হবে দর্শকের গল্পে নির্মিত নাটক ‘তোমায় ভেবে লেখা’। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আরটিভিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নাটকটির অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা ইমরাউল রাফাত, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, চ্যানেলটির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘোষ ও ডাবর আমলার উর্দ্ধতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে তিশা বলেন, ‘প্রতি বছরই ভালোবাসা দিবসে কোন না কোন নাটকে আমি কাজ করি। সেই ধারাবাহিকতায় এবারও কাজ করলাম। তবে ভিন্নতা হচ্ছে যে গল্পে কাজ করেছি, তা দর্শকের গল্প। তাই দর্শকের ভাবনাটাই এখানে প্রাধান্য পেয়েছে।’ এদিকে সংম্মেলনের শেষ অংশে উপস্থিত সংবাদকর্মীরা তিশার কাছে তার মুক্তির অপেক্ষায় থাকা ছবি প্রসঙ্গে জানতে চায়। এ সময় অনেকটা বাণিজ্যিক ছবির নায়িকাদের মতোই বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘শাকিব খান ও আরিফিন শুভর সঙ্গে অভিনীত আমার দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ দুটো ছবি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার আগের ছবিগুলোর মতো এ দুটোও দর্শক গ্রহণ করবে।’
বলে রাখা ভালো অভিনেত্রী তিশা প্রথমবারের মতো বাণিজ্যিক চলচ্চিত্রের প্রধান দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভর সঙ্গে ‘মেন্টাল’ ও ‘অস্তিত্ব’ শিরোনামের দুটো ছবà