,

ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক আবদুল জলিল আর নেই

আজকের কুমিল্লা ডট কম :
January 24, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসাম উপজেলার প্রবীণ সাংবাদিক, ভাষা সৈনিক, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক, লাকসাম পৌরশহর উত্তরবাজার এলাকার বাসিন্দা মোঃ আবদুল জলিল (৯০) বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার দুপুরে লাকসামের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)।

বৃহস্পতিবার পৌরশহরের উত্তর বাজার জামে মসজিদে বাদ মাগরিব নামাজের প্রথম জানাযা শেষে, পরে উপজেলার উত্তরদা নিজ গ্রামে দ্বিতীয় জানাযার পর তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ভাষা সৈনিক আবদুল জলিলের মৃত্যুতে মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও লাকসাম প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।