,

ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মৃতিচারণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার হলরুমে অনুষ্ঠিত আলেচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রয়েসর রতন কুমার সাহা, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবু জাফর খান, শিক্ষক পরিষদেও সম্পাদক বিজয় কৃঞ্চ রায়, ভিসিটির প্রধান উপদেষ্ঠা মশিউর রহমান ভূইয়া, শিক্ষক উপদেষ্ঠা নিলুফার সুলতানা, কবির উদ্দিন আহমেদ, নাট্য ব্যাক্তিত্ব শাহাজান চৌধুরী, ভিসিটির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলম ।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সভাপতি রিপন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিছ সরকার উজ্জল, আরটিভির কুমিল্লা স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের কুমিল্লার নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, ভিসিটির সাবেক সভাপতি ইকরামুল হক ইথার, মোশেদ হাসান ভূইয়া, মোঃ ওয়ালী উল্লাহ হৃদয়, মোঃ আল আমিন, মোঃ রাশেদুল ইসলাম জীবন, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল আজিজ, সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সোহেল, সাবেক সাধারন সম্পাদক ও ছাত্র উপদেষ্টা ফারহানা আহম্মেদ, ছাত্র উপদেষ্টা ফাহিমা আফরোজ এ্যানি, নুর হোসেন রাজিব, প্রথম আলো ফটো সাংবাদিক ও সংগঠনের সাবেক সদস্য এমদাদুল হক সোহাগসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা সভা শেষে থিয়েটারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।