,

মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির রাসেল মাহমুদ সহ-সভাপতি মনোনীত

আজকের কুমিল্লা ডট কম :
October 19, 2017
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন রাসেল মাহমুদ। তিনি জহিরাবাদ ইউনিয়নের জহিরাবাদ গ্রামের মো. নূরুল হক মাষ্টারের ছেলে। সোমবার মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সামছুল হক চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরীর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাবেক মেধাবী ছাত্র নেতা, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট ব্যাংকার রাসেল মাহমুদকে মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি পদে মনোনীত করা হয় বলে জানানো হয়।
‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ শ্লোগান নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের জন্ম। মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রম আরো জোরদার করার জন্যই এ পদে রাসেল মাহমুদকে পদায়ন করা হয় বলে জানান, সিনিয়র সহ-সভাপতি লায়ন ফারুক আহমেদ তিতাস।
রাসেল মাহমুদ বলেন, সামাজিক সমস্যা দূর করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। তবেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে। শুধু পুলিশ দিয়ে এই ব্যাধি দূর করা সম্ভব নয়। এ জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই। জনগণের সাথে সেতুবন্ধন তৈরি করে জঙ্গি ও মাদকসহ নানা অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব।