,

মনোহরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসের র‌্যালি ও আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
October 24, 2017
news-image

আবদুর রহিম,মনোহরগঞ্জঃ
“উন্নত স্যানিটেশন সুস্থ্য জীবন, পরিছন্ন হাত সুন্দর ভবিষ্যৎ” এ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার কুমিল্লার মনোহরগঞ্জে উপজেলা জনস্বাস্থ্য অফিসের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবসের এক বনার্ঢ্য র‌্যালি বের করা হয়েছে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য অফিসার মোঃ ফেরদৌস আলম মজুমদার, এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেলোয়ার হোসেন, দারিদ্র বিমোচন অফিসার আবু বক্কর মিয়াজী, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর বিএসসি, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, ঝলম দঃ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ব্রাক ওয়াশ কর্মকর্তা আমিরুল ইসলাম সহ বিভিন্ন স্কুলে শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ব্রাক ওয়াশ মনোহরগঞ্জ।