,

মহাসড়কে গাড়ি চাপায় প্রাণ গেল ২ যুবকের

আজকের কুমিল্লা ডট কম :
April 26, 2022
news-image

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজামারিয়া কান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সরাইল উপজেলার দেওড়াগ্রামের রমিজ উদ্দিনের ছেলে শরীফ মিয়া (২১) ও একই এলাকার কামাল উদ্দিনের ছেলে সালমান (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা মোটরসাইকেল চালিয়ে হবিগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে রাজামারিয়া কান্দিতে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় উভয় দিকে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

  • দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। এই বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।