,

মুজিব ভাইয়ের সমর্থনে চৌদ্দগ্রামে জাতীয় পাটির নির্বাচনী কর্মীসভা

আজকের কুমিল্লা ডট কম :
December 27, 2018
news-image

 

দেলোয়ার হোসাইন আকাইদ ঃ

কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসনের মহাজোট মনোনীত প্রার্থী রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এর নৌকা প্রতিকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পাটির নির্বাচনী কর্মী সভা বুধবার সকালে পাশাকোটে অনুষ্ঠিত হয়।

জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর কবির মজুমদারের উদ্যাগে কর্মী সভায় বক্তব্য রাখেন ৫নং শুভপুর ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল খায়ের, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম বাবর, ছাত্র সমাজের কুমিল্লা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ইকবাল হোসেন মজুমদার।

সভায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পাটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর কবির মজুমদার মহাজোট মনোনীত প্রার্থী চৌদ্দগ্রামের উন্নয়নের রুপকার রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবকে নৌকা প্রতিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করতে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।