,

মুন্সেফবাড়ি জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন এমপি বাহার

আজকের কুমিল্লা ডট কম :
July 21, 2021
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র কোরবানি দেওয়া ও ঈদ উল আজহা উদযাপনের আহবান জানালেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

নগরীর মুন্সেফবাড়ি মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় করেন এমপি বাহার। সকাল সাড়ে ৭ টায় মোন্সেফবাড়ি মসজিদে ঈদ উল আজহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে কুমিল্লাবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানান তিনি। করোনাভাইরাসের সংক্রামন রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল আজহা উদযাপনের জন্য আহ্বান জানান।