,

মুরাদনগরে পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান কাইয়ুম খসরু

আজকের কুমিল্লা ডট কম :
October 17, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার মহা অষ্টমীতে মুরাদনগর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু।

বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত্র পর্যন্ত উপজেলার কোম্পানীগঞ্জ, নগরপাড়, যাত্রাপুর, চাপিতলা, মেটংঘর, আকুবপুরসহ বিভিন্নস্থানে পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সকল পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোজ খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, জাকির হোসেন, আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম, আমেরিকার জর্জিয়া আ’লীগের সভাপতি হুমায়ন কবির কাউসার, উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিমুল বিল্লাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান সোহাগ, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য আরিফুল ইসলাম শাহিন, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কাউছার ভূইয়া প্রমুখ।