,

মুরাদনগরে বাস চাপায় ব্যবসায়ি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 24, 2020
news-image

 

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগরে বাস চাপায় জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ি নিহত হয়েছে। সোমবার বিকালে কুমিল্লা-সিলেট মহা সড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন (৩৫) উপজেলার গুঞ্জর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার বিকেলে কুমিল্লা-সিলেট মহা সড়কের কোম্পানীগঞ্জ বাসটার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় রিক্সায় থাকা ব্যবসায়ি জসিম উদ্দিনকে নিউ জনতা বাস পেছন থেকে ধাক্কা দিলে জসিম বাসের চাকার নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জসিম উদ্দিন পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ি ছিলেন। তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

এ ব্যাপারে মিরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুর রব বলেন, নিহতের মরদেহ ও গাড়ি ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ড্রাইভার পলাতক।