,

মুরাদনগরে সাবেক এমপি কায়কোবাদের ভাই কাউসার আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 1, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিএনপির সাবেক এমপি মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছোট ভাই কাউসারকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোররাতে উপজেলার মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।