,

মুরাদনগরে হুট করে পেঁয়াজের বাজারে হুলুস্থুল

আজকের কুমিল্লা ডট কম :
September 15, 2020
news-image

মুরাদনগর প্রতিনিধিঃ

একদিনের ব্যবধানেই মঙ্গলবার সকাল থেকে পেয়াজের মূল্য ৮০ টাকা। এ খবর পুরো বাজারে চাউর হলে বাজারের অন্যান্য ক্রেতারা পেইজ বাজারে এসে ভীর করেন। কে কার আগে পেয়াজ নিবেন, এ নিয়ে লেগে যায় হুলুস্থুল। এ চিত্র কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সদর বাজারের।

সংশ্লিষ্টরা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছে। সরবরাহ ঠিক থাকার পরও বাড়তি মুনাফার জন্য দাম বাড়িয়েছে একটি চক্র। এখনই বাজার পর্যবেক্ষণ জোরদার না করা গেলে পেঁয়াজের দাম আরো বৃদ্ধি পেতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে বাজার কমিটির বেশ কয়েকজন বলেন, সোমবার বিকেলে বিভিন্ন অনলাইনে নিউজ দেখা যায় ভারত থেকে বাংলাদেশে পেয়াজ আমদানী বন্ধ। এই খবরে তাৎক্ষনিক পেয়াজ বিক্রেতারা পেয়াজের দাম ডাবল করে দেন। অথচ এই পিয়াজই তাদের কিনা ছিল ৩০-৩৫ টাকা কেজি।

নোয়াকান্দি এলাকার বাসিন্দা দুলাল আহমদ বলেন, পেঁয়াজের দাম বাড়ায় আমার ঘরে সোমবার থেকে পেঁয়াজ নাই। বাজারে যেন আগুন লেগেছে। এভাবে কতদিন থাকবে জানি না। আমরা যারা গরীব তাদের অবস্থা খুবই খারাপ। নিমাইকান্দি গ্রামের মুতিউর রহমান বলেন, আমি ২ কেজি পেঁয়াজ ৯০ টাকা দরে ক্রয় করেছি।

বাঙ্গরা বাজারের একাধিক ব্যবসায়ীরা বলেন, বাজারে প্রচুর পরিমান পেয়াজ মজুত থাকা সত্বেও একটি কুচক্রি মহল লাগামহীনভাবে পণ্যের দাম বাড়াচ্ছে বেশী মুনাফার আশায়। লোকজন সকালে যেখানে ৬৫ টাকা কেজি দরে পেয়াজ ক্রয় করেছে, সেখানে বিকেলেই ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, পেঁয়াজের দাম বাড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। বিভিন্ন বাজারে মনিটরিং চলছে। স্থিতিশীল না হলে বুধবার থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।