,

মুরাদনগরে ২’শ বছরের পুরাতন খেলার মাঠ ভূমিদস্যুদের দখলে।। খেলার মাঠ ফিরে পেতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
September 30, 2018
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের ঘোড়ারশাল গ্রামের প্রায় ২’শ বছরের পুরাতন খেলার মাঠটি ভূমিদস্যুদের কবল থেকে মূক্ত করার দাবিতে মানববন্ধন হরেছে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

রবিবার সকালে উপজেলার ঘোড়াশাল খেলার মাঠে মানববন্ধনের আয়োজন করে মাঠ রক্ষা কমিটি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঘোড়াশাল মৌজায় ২৪২ নং দাগটি ১নং খাস খতিয়ান খেলার মাঠ হিসেবে উল্লেখিত। সেটি দিন দিন স্থানীয় কিছু ভূমি দস্যূ মাঠটির চারপাশ দখল করে বাড়ি-ঘর নির্মান করছে। দখলদের কবলে পরে মাঠটির আজ অস্তিত্ব হারাতে বসেছে। ২ একর ৯১ শতক খেলার মাঠ বর্তমানে মাত্র ১৯ শতকে এসে দাড়িয়েছে। এ মাঠ জবরদখলের কারণে এলাকার শিশু, কিশোর ও ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করতে পারছে না। স্থানীয় ক্রীড়ামোদী লোকজন ও এলাকারবাসী স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ দিলেও স্থাপনা উচ্ছেদ বা ভূমিদস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেনা কেহ। বক্তাদের আশা অচিরেই প্রশাসন মাঠটি উদ্ধারে পদক্ষেপ নিবেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাঠ রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাছান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মুক্তিযুদ্ধা আব্দুল মতিন, হাজী মোকসদ আলী ফাজিল মাদ্রাসার শিক্ষক মুকবল হোসেন ও আবু জাহিদ মোল্লা, আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন ও হাবিলদার শাহজাহান।

এ সময় আরো উপস্থিত ছিলেন কামাল হোসেন, আবুল কাষেম, মনির হোসেন, শাহজাহান সিরাজ, উপাধক্ষ্য এইচ এম আব্দুর রহিম, মাও: জাকির হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম, সাদিকুল ইসলাম, সাকিল আহম্মেদ প্রমুখ।