,

মেঘনায় উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে আহত

আজকের কুমিল্লা ডট কম :
December 15, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় উপজেলার বিএনপি সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করেছে। তবে উপজেলা বিএনপির দাবি, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মুজিবুরের রহমানের নেতৃত্বে এ হামলা করা হয়।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত রমিজ উদ্দিন লন্ডনী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন।

মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল হক শাহিন জানান, রমিজ উদ্দিন লন্ডনী সাহেব নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মুজিবুরের রহমানের নেতৃত্বে এ হামলা করা হয়। মুজিবুরের রহমান নিজেই দা কুপিয়ে রমিজ উদ্দিন লন্ডনীকে আহত করেছেন।

এ বিষয়ে জানতে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদের মুঠোফোনে কল দিয়ে মুঠোফোন সংযোগে পাওয়া যায়নি।