মেঘনায় পুলিশ একাডেমির বালু ভরাট কাজ পরিদর্শনে অতিরিক্ত ডি আই জি
আজকের কুমিল্লা ডট কম :
September 25, 2017
এম এইচ বিপ্লব সিকদার:
কুমিল্লার মেঘনা উপজেলায় বাংলাদেশ পুলিশ একাডেমির বালু ভরাট কাজ পরিদর্শন করেছেন অতিরিক্ত ডি আই জি টি,টি,এস কমান্ডেন্ট মোঃ ফিরোজ।
রবিবার উপজেলার ভাওরখোলা ইউনিয়ন কাউন্সিল ভবন সংলগ্ন বাংলাদেশ পুলিশ একাডেমির বালু ভরাট কাজ পরিদর্শন করতে আসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন,মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামসুদ্দিন, কাজের ঠিকাদার,এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ ব্যাক্তি বর্গ।