,

মোহাম্মদ আলী আখন চরভৈরবী গাউছুল আজম দাখিল মাদ্রাসা ৩য় বারের মত সভাপতি নির্বাচিত

আজকের কুমিল্লা ডট কম :
July 19, 2018
news-image

 

বি এম ইসমাইল , হাইমচর :

হাইমচর উপজেলার ঐতিয্যবাহী চরভৈরবী গাউছুল আজম ছবরিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির ৩য় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের দাতা সভাপতি মৃত আলহাজ¦ আব্দুস ছাত্তার আখনের ছেলে বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মোহাম্মদ আলী আখন।

গত ১১ জুলাই হাইমচর উপজেলার চরভৈরবী গাউছুল আজম ছবরিয়া দাখিল মাদ্রাসার অভিভাবকের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া তিনি আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা, আল মাক্কি তালিমুল কোরআন মাদ্রাসা সাধারন সম্পাদক, উত্তর পাড়া বগুলা জামে মসজিদের সহ সভাপতি, সেইড বাংলাদেশ চরভৈরবী ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করে আসছেন।

তিনি চরভৈরবী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে।মাদ্রাসার শিক্ষার উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।