,

যুগ যুগ ধরে বেঁচে থাকুক দৈনিক আজকের কুমিল্লা

আজকের কুমিল্লা ডট কম :
March 13, 2021
news-image

এডভোকেট সুদীপ রায় :

দেশের অন্যতম প্রধাB জনপ্রিয় ” দৈনিক আজকের কুমিল্লা ” ৪ বছর পেরিয়ে ৫ম  বছরে পদার্পণ করেছে । প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সব সাংবাদিক ভাইবোন এবং যারা এ পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সকল পাঠক ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা জানাচ্ছি।

দৈনিক আজকের কুমিল্লা বাংলাদেশের পাঠকের কাছে অত্যন্ত প্রিয় একটি পত্রিকা। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবসময় বস্তুনিষ্ঠতা বজায় রাখতে চেষ্টা করে। একই সঙ্গে সত্য তুলে ধরতে আপোসহীন ভূমিকা পালন করছে আসছে দৈনিক আজকের কুমিল্লা।

এ পত্রিকার প্রতিবেদনে দল-মত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখায় সবার প্রশংসা অর্জন করেছে। প্রতিষ্ঠার পর অল্পদিনে জনপ্রিয়তা অর্জন এবং এতদিন পেরিয়েও সেই জনপ্রিয়তার মূল কারণ সংবাদ পরিবেশনে পত্রিকাটির আপোসহীন অবস্থান ধরে রাখা।

আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে, এটাই আমার বিশ্বাস। আমি দৈনিক আজকের কুমিল্লার সাফল্য কামনা করি।

-এডভোকেট সুদীপ রায়
এপিপি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ কোর্ট, কুমিল্লা
প্রতিনিধি,  দৈনিক আজকের কুমিল্লা।