,

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

আজকের কুমিল্লা ডট কম :
November 30, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছেন।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এতে রামপুরা ও আশপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে আছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত ১১টার পর রামপুরা বাজারের কাছে বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।