,

লাকসামে জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষ্যে র‌্যালী

আজকের কুমিল্লা ডট কম :
October 25, 2017
news-image

সেলিম চৌধুরী হীরা ঃ
‘‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যত’’ এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় স্যানিটেশন দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে লাকসাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে পরিষদ মিলনায়তনে র‌্যালী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী (ভূমি) ইসমাইল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শরিফ উদ্দিন খান, কৃষি কর্মকর্তা সিরাজ উদ্দিন হোসেন, মৎস কর্মকর্তা গোলাম মোস্তফা, শরিফ হোসেন খান, আব্দুল মান্নান মোল­া, ইব্রাহিম খলিল, শাহআলম, আলমগীর হোসেন, কামরুন্নাহার, আবদুর রশিদ, হারুনুর রশিদসহ উপজেলা প্রশাসন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা।
র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তর ও লাকসাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলানায়তনে অনুষ্ঠানের সভাপতি বিভিন্ন স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।