,

লাকসামে তরুণীকে গণধর্ষণ

আজকের কুমিল্লা ডট কম :
April 18, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসামে বিয়ের প্রলোভন দেখিয়ে দারোয়ানসহ তিনজন মিলে এক তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

উপজেলা সদরের উত্তর লাকসাম এলাকার আবদুল আউয়ালের বাড়িতে ধর্ষণের ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে ধর্ষিতার মা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। একজন গ্রেফতার হয়েছে। বাকি দুই আসামি পলাতক রয়েছে বলে জানা গেছে । গ্রেফতারকৃত রুবেল মিয়া লাকসাম উপজেলার গোপালপুর এলাকার হারুনুর রশিদের ছেলে। লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ে ওই তরুণীর সাথে ফাহাদ হোসেন জনি নামে এক তরুণের প্রেমের সম্পর্ক ছিল। তরুণ-তরুণীকে জানিয়ে ছিলো সেই প্রবাসে থাকেন।

গত ১৩ এপ্রিল তরুণ জানায়, সে দেশে এসেছে এবং দেখা করতে চায়। এরপর ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উত্তর লাকসাম এলাকায় আবদুল আউয়ালের বাড়ির সপ্তম তলায় নিয়ে যায়। পরে পূর্ব থেকে অবস্থান নেয়া লাকসাম গোপালপুর এলাকার ছালেহ আহম্মেদের ছেলে ফাহাদ হোসেন জনি (২৪), তার সহযোগী একই এলাকার হারুনুর রশিদের ছেলে রুবেল মিয়া (৩১) এবং মনোহরগঞ্জ উপজেলার শাকতলা পাটোয়ারী বাড়ির মৃত সিরাজুল ইসলামে ছেলে ওই বাড়ির দারোয়ান আনিছুর রহমান (৩০) মিলে তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ওসি আবদুল্লাহ আল মাহফুজ আরও জানান, ওই তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে রুবেল মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় ধর্ষণের ঘটনায় আরও দুই জন জড়িত রয়েছে। তার মধ্যে ফাহাদ হোসেন জনি প্রধান আসামি। জনি এবং আনিছুর রহমান পালাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার ওই তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।