,

লাকসামে ৩৩টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব

আজকের কুমিল্লা ডট কম :
September 27, 2017
news-image

সেলিম চৌধুরী হীরা ঃ
কুমিল্লার লাকসামে ৩৩টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। এবারে পৌরশহরে ১৭টি, উপজেলায় ৭টি ইউনিয়নে ১৬টিতে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার রাতে পৌরশহরের মন্ডপগুলোতে পরিদর্শন করেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

এতে উপস্থিত ছিলেন লাকসাম থানা ওসি আব্দুল্লাহ আল মাহফুজ, মনোহরগঞ্জ থানার ওসি শামছুজ্জামান, কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, লাকসাম পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক দূর্জয় সাহা, যুগ্ম সাধারন সম্পাদক প্রবীর দাস টেবলু, মুজিবুর রহমান দুলাল, রনজিত সাহা, স্বপন বনিক প্রমুখ।