,

শাহরাস্তি ঠাকুর বাজারে জেলী যুক্ত চিংড়ি আটক ৪২ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
May 23, 2018
news-image

 

মোঃ সিদ্দিকুর রহমান নয়নঃ

শাহরাস্তিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন বাজারে ভেজাল পণ্য বিক্রির দায়ে গতকাল সোমবার দুপুরে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ঠাকুর বাজারে মাছ বাজারসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে। এ সময় জেলীযুক্ত চিংড়ি আটক ও বিনষ্ট করা হয়।

এছাড়াও নিত্য প্রয়োজনীয় নানাবিধ পণ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ১১টি প্রতিষ্ঠানে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট লিটুস লরেন্স চিরান। এই সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সহকারী মোঃ মফিজুল ইসলাম ও থানা পুলিশ প্রশাসন।