,

শাহরাস্তি ন্যাশনাল সার্ভিস ইউথ ফোরাম কমিটি ।। সভাপতি মুরাদ, সম্পাদক তোহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2018
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
বুধবার শাহরাস্তি ন্যাশনাল সার্ভিস ইউথ ফোরামের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর শাহরাস্তি উপজেলা কর্তৃক পরিচালিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর ৬ষ্ঠ পর্বের ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ০১, ০২ এর সকল প্রশিক্ষাণার্থীর প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ইঞ্জি. মো. ইমতিয়াজ সিদ্দিকী তোহা।

কমিটির অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ পারভেজ হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আরিফ হোসেন, প্রচার সম্পাদক মাওলানা মোঃ শরিফুল ইসলাম, মহিলা সম্পাদক খাদিজা আক্তার ইতি, যুব, ক্রীড়া ও সাস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ বাহাউদ্দিন জুয়েল। কার্যকরী সদস্যরা হলেন মোঃ মঞ্জুর আলম, নাহিদ সুলতানা ও মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন শাহরাস্তি উপজেলার যুব উন্নয়ন অফিসের কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন।