সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে জায়গা পাচ্ছেন নতুন অর্থমন্ত্রী
আজকের কুমিল্লা ডেস্ক :
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশেই জায়গা পাচ্ছেন দলের শীর্ষ নেতারা।
এরা হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী। মন্ত্রিত্ব হারালেও তারা জায়গা পাচ্ছেন বলে জানা গেছে। গেল সংসদের মতোই প্রধানমন্ত্রীর পাশেই বসবেন তারা। মন্ত্রিত্ব হারালেও হারাচ্ছেন না প্রধানমন্ত্রীর পাশের আসন। এসব আসন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের জন্য নির্ধারিত থাকলেও এবার তার ব্যতিক্রম হচ্ছে।
আজ বুধবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে। আর এ উপলক্ষে সংসদের অধিবেশন কক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের আসন ব্যবস্থার পরিবর্তন আনা হয়েছে। এবার মন্ত্রী-প্রতিমন্ত্রীরা একদিকে আসন পাচ্ছেন। মন্ত্রীদের প্রধানমন্ত্রীর পেছনের সারিতে রাখা হচ্ছে। তাদের পেছনে বসবেন প্রতিমন্ত্রীরা।
এছাড়া কে, কতবার নির্বাচিত হয়েছে, দলীয় পদ, সাবেক মন্ত্রী, জেলার সভাপতি-সাধারণ সম্পাদক-এসব বিবেচনা করে আসন বিন্যাস করা হয়েছে এবার।
জানা যায়, দশম সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্পিকারের আসনের সামনের দিকে বসলেও এবার তার আসন পরিবর্তন হচ্ছে। তাকে প্রধানমন্ত্রীর ডানদিকে আনা হচ্ছে। প্রথম সারিতে সৈয়দ আশরাফের আসনে এবার বসছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আগের অর্থমন্ত্রী আবুল à