,

সদরের জগন্নাথপুরে ভাই-বোনের হাতাহাতিতে বোনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 18, 2018
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদরের জগন্নাথপুরে ভাই-বোনের ঝগড়া-হাতাহাতির এক পর্যায়ে মাটিতে লুটে পড়ে বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই শফিককে আটক করেছে চকবাজার ফাঁড়ি পুলিশ।

বুধবার (১৭অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে।

নিহত শানু (২৪) জগন্নাথপুর ইউনিয়নের মৃত. আইয়ুব আলীর মেয়ে।

চকবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ সালাহউদ্দিন আল মাহমুদ জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শরীরে আঘাতের চিহৃ নেই। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।