সদরের জগন্নাথপুর থেকে গোমতীর বেড়িবাঁধ হয়ে আমতলী পর্যন্ত খানাখন্দ সড়ক মেরামত কাজের উদ্বোধন
আজকের কুমিল্লা ডট কম :
December 23, 2021
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের জগন্নাথপুর হতে গোমতীর বেড়িবাঁধ হয়ে আমতলী পর্যন্ত খানাখন্দ সড়ক মেরামত কাজের উদ্বোধন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় জগন্নাথপুর এলাকায় মেরামত কাজের উদ্বোধন করেন মেয়র সাক্কু। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম মাসুকসহ গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।