,

সদর দক্ষিণে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
July 6, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিজানুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত পৌণে ১২টায় কুমিল্ল¬ার সদর দক্ষিণ উপজেলার কমলপুর টু গোবিন্দপুর পাকা রাস্তায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার হওয়া মোঃ মিজানুর রহমান উপজেলার মুথুরাপুর উত্তর পাড়ার মৃত. কালা মিয়ার ছেলে। এ সময় তার কাছ হতে ২০ কেজি গাঁজা, নগদ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। সে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে নিয়মিত ভারতীয় সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ গাঁজা এবং ফেন্সিডিল বাংলাদেশে প্রবেশ করিয়ে ঢাকাসহ সারাদেশে সরবরাহ করে। পূর্বেও তার নামে ৬টি মাদকের মামলা চলমান আছে।