,

সরকারি নির্দেশনা না মেনে চলছে ভর্তি পরীক্ষা

আজকের কুমিল্লা ডট কম :
December 15, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর নামিদামি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নির্দেশনা মানছে না। ইচ্ছেমতো টিউশন ফি আদায় এবং লটারির বদলে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাচ্ছে তারা। কোনো কোনো প্রতিষ্ঠান আবার টাকা ছাড়া শিক্ষার্থীদের সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে। এর সঙ্গে আছে তহবিল তছরুপ, নিয়োগে অনিয়মসহ আরও নানা অভিযোগ।

জানা গেছে, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, রামপুরা স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তি টিউশন ফি আদায়, অ্যাসাইনমেন্ট গ্রহণে অর্থ আদায় করা হচ্ছে। বাড়তি সব ফি বাতিল করে শুধু টিউশন ফি আদায় করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে নির্দেশনা দেয়া হলেও এসব প্রতিষ্ঠানে সেটি মানা হচ্ছে না।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নীতিমালা, শাখা খোলার জন্য প্রণীত নীতিমালা, কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা, নিয়োগ নীতিমালার কোনোটাই মানা হচ্ছে না প্রতিষ্ঠানগুলোতে। পাশাপাশি প্রতিষ্ঠানের তহবিল তছরুপ, ভর্তি দুর্নীতি, কোচিং ও সেশন ফির নামে অভিভাবকদের কাছ থেকে গলাকাটা ফি আদায়, নিয়োগে অনিয়ম, কেনাকাটায় হরিলুট, নিম্নমানের সহায়ক বই শিক্ষার্থীদের গছিয়ে দিয়ে প্রকাশক প্রতিষ্ঠান থেকে কমিশন গ্রহণসহ নানা অনিয়ম ও দুর্নীতিও চলছে এসব প্রতিষ্ঠানে।

একাধিক অভিভাবক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও টিউশন ফি সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নির্দেশনা অমান্য করে পরীক্ষার ফি, উৎসব ও সাংস্কৃতিক ফি, বার্ষিক ক্রীড়া, ম্যাগাজিন, নাস্তাসহ নানা ধরনের বà¦