,

সৌদিতে আজ সর্বোচ্চ করোনায় আক্রান্ত ৩,১২১: মৃত্যু আরও ৩৪ জনের

আজকের কুমিল্লা ডট কম :
June 6, 2020
news-image

 

সালাউদ্দিন সোহেলঃ

সৌদি আরবে আজ শনিবার (৬ জুন) সর্বোচ্চ রেকর্ডসংখ্যক নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১২১ জন। দেশটিতে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ৯৮ হাজার ৮৬৯ জন।

একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩৪ জন করোনা রোগী। এই নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ৬৭৬ জনের।

এছাড়াও দেশটিতে এ পর্যন্ত ১০ হাজার ৮০০ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন মোট ২২৯ জন বাংলাদেশি করোনা রোগী।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১৭৫ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭১ হাজার ৭৯১ জন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন ২৬ হাজার ৪০২ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন মিনিস্ট্রি অফ হেলথ ( সৌদি আরব )।