,

সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুরের তিন সন্তানের জনকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
May 20, 2021
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জয়নাল আবেদীন (৪৫) নামে এক চাঁদপুরের রেমিট্যান্স যোদ্ধা।

বুধবার (১৯ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ৩টার দিকে আল বিসা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জয়নাল আবেদীন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মোহাম্মদ আলী হোসেনের বড় ছেলে। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দশ দিন আগে করোনার টিকা দেন জয়নাল আবেদীন। এরপর জ্বর, শরীর ব্যাথাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে হাসপাতালে ভর্তি হলে করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনা পজেটিভ আসে। পরবর্তীতে আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে আরো জানা যায়, করোনায় মৃত্যু হওয়া জয়নাল আবেদীনের লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার মৃত্যুতে এলাকায় বইছে শোকের ছায়া।